হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জে মূল্যতালিকা প্রদর্শন না করায় ১৪ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে শামিম স্টোরে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দোকানমালিক আব্দুর রবকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভাই ভাই ট্রেডার্সে কলা বিক্রির ক্ষেত্রে মূল্যতালিকা না থাকায় মালিক মো. আফজালকে দুই হাজার টাকা এবং আলমগীর ট্রেডার্সে একই অপরাধে মালিক অনিক শেখকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা প্রদর্শন ও পণ্য ক্রয়ের রসিদ সংরক্ষণের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সচেতন করা হচ্ছে। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

একই দিনে সিরাজদিখান বাজারে আজ দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১১ জন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৫

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

ভোটকেন্দ্র এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখানে ঘুড়ি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩