হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

খেলনা ভেবে কুড়িয়ে আনা ককটেলে ক্ষতবিক্ষত শিশু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জে আলুখেত থেকে কুড়িয়ে আনা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৮) নামের এক শিশুর হাত ও আঙুল ছিন্নভিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. মোস্তাকিম সদর উপজেলার মুন্সিকান্দি এলাকার মো. আল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে সদর উপজেলার মুন্সিকান্দির দক্ষিণ বেহেরকান্দি এলাকা থেকে আলুখেতের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল মোস্তাকিম। সে সময় আলুখেতে লাল স্কচটেপে প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল ককটেলটি। মোস্তাকিম খেলনা ভেবে ককটেলটি কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়।

পরিবারের অজান্তে মোস্তাকিম বাড়ির লাকড়ির ঘরের চালের ওপর লুকিয়ে রাখতে গেলে টিনের চালের সঙ্গে লেগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সব কটি আঙুল প্রায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পায়েও আঘাত রয়েছে। বিকেল ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মুন্সিগঞ্জে কেমিস্ট ছাড়াই তৈরি হচ্ছিল প্রসাধনী, জরিমানা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

মুন্সিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানে ডাকাতি: ১৯ জন গ্রেপ্তার, মালামাল উদ্ধার

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

ইসলামিক ফাউন্ডেশন: যাচাই-বাছাই কমিটির বাদ দেওয়া শিক্ষকদেরই বহাল

সিরাজদিখানে জুয়া খেলতে বাধা দেওয়ায় ঘরে আগুন দেওয়ার অভিযোগ

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড