হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মহিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে মহিউদ্দিন আহমেদ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী সানজিদা আক্তার মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পারিবারিক সূত্র বলেছে, মহিউদ্দিন আহমেদকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে আগামীকাল বুধবার দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মহিউদ্দিন আহমেদ উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার ও সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি মুন্সিগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান মহিউদ্দিন আহমেদ। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

শ্রীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান অভিনেত্রী জাকিয়া কামাল মুন

টঙ্গিবাড়ীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সিরাজদিখানে অবৈধ কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

টঙ্গিবাড়ীতে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

সিরাজদিখানে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

মুন্সিগঞ্জে শ্যামল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ৮

মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত, আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট