হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতের নাম চান মিয়া (৭০)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামে।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরিফে যাচ্ছিল। পথে মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় বাসের চাকা বিকল হয়ে গেলে এক্সপ্রেসওয়ের বাঁ পাশে রেখে চাকা মেরামতের কাজ করছিলেন বাসের স্টাফরা।

এ সময় মাওয়াগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে থেমে থাকা ওই বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১২ জন।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরাও। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান হয়।

মুন্সিগঞ্জে ১৪ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে বেকারিকে জরিমানা

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৫

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

ভোটকেন্দ্র এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখানে ঘুড়ি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু