হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

সিরাজদিখানে আগুনে বসতঘর পুড়ে ছাই

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি টিনের রান্নাঘর, একটি বসতঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়েনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে হাবিবুল্লাহ হাওলাদারের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পায় সিরাজদিখান ফায়ার স্টেশন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অল্প সময়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসায় আশপাশের বাড়িঘরে তা ছড়িয়ে পড়তে পারেনি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বসতঘরটি কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে টিনের রান্নাঘর, বসতঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাত মাসে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

সিরাজদিখানে ৩ স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে দুই নারী আটক

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টঙ্গিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা