হোম > সারা দেশ > মৌলভীবাজার

গলায় মাফলার পেঁচিয়ে অটোচালককে হত্যা, স্ত্রী ও ভাই আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম উজ্জ্বল বিশ্বাস (৩০)। তিনি ওই গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে। উজ্জ্বল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ আজ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) ও ছোট ভাই জন্টু বিশ্বাসকে (২৫) আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উজ্জ্বলের স্ত্রী দিপনার সঙ্গে দেবর জন্টুর সম্পর্ক চলছিল। বিষয়টি উজ্জ্বল জেনে ফেললে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে উজ্জ্বলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন দিপনা ও জন্টু।

পরিকল্পনা অনুযায়ী রোববার গভীর রাতে দিপনা ও জন্টু ঘুমন্ত উজ্জ্বলের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে বের করে রাস্তার পাশে নিয়ে ফেলে দেন। সোমবার ভোরের দিকে স্বজনেরা লাশটি খুঁজে পান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, নিহতের স্ত্রী দিপনা ও ছোট ভাই জন্টুকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন।

সুপেয় পানির প্রকল্প: বেনামে ঠিকাদার জনস্বাস্থ্যেরই কর্মী কাজ শেষ না করেই লাপাত্তা

ওষুধের তীব্র সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

অপহরণের পর হত্যা, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার তালিকা তৈরিতে অনিয়ম, লিখিত অভিযোগ

মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মা-ছেলে নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ, ছবি ভাইরাল

ভারতকে বিচারের মুখোমুখি করতেই হবে: কুলাউড়ায় নাসীরুদ্দীন ও সারজিস

অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, এনসিপির দুই নেতাকে অব্যাহতি

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার