হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে চা-বাগানে টিলাধস, ৪ নারী শ্রমিক নিহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানে টিলাধসে চার নারী চা-শ্রমিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হীরা ভূমিজ (৩০), রীনা ভূমিজ (২০), পূর্ণিমা  (২৬) ও রাধা মাহালি (৪০)। 

জানা গেছে, সকালে নিহতরা ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটিচাপায় তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির

কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি

মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

ট্রেনের ছাদ থেকে যুবককে বনে ফেলে দিল দুর্বৃত্তরা

জুড়ী ও বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের