হোম > সারা দেশ > মৌলভীবাজার

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মৌলভীবাজারে ডুবছে বোরো ধান, বিপাকে কৃষক

মৌলভীবাজার প্রতিনিধি

পানিতে তলিয়ে গেছে কমলগঞ্জের কেওলার হাওর। ছবি: আজকের পত্রিকা

দুই দিনের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের হাওর ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান কাটার মৌসুমে হঠাৎ এমন পরিস্থিতিতে ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

কৃষকেরা জানান, গত দুই দিনের অব্যাহত বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে আগাম বন্যার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। এতে হাওরের পাশাপাশি জেলার হাওর এলাকার বাইরে নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। পাকা ধান ঘরে তুলতে না পারায় অনেক কৃষক চরম হতাশায় পড়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৩৫৫ হেক্টর হাওর এলাকায়। হাওরের প্রায় ৭৭ শতাংশ ধান ইতিমধ্যে কাটা হয়েছে, বাকিটা হাওর এলাকার বাইরে রয়েছে।

কমলগঞ্জ উপজেলার পতনঊষার কেওলার হাওরে গিয়ে দেখা যায়, গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে দ্রুত পানি বেড়ে প্রায় এক হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। একইভাবে রাজনগর, কুলাউড়া ও সদর উপজেলার হাওর ও নিম্নাঞ্চলের ধানখেতও প্লাবিত হয়েছে।

কমলগঞ্জের কেওলার হাওরের কৃষক আনোয়ার খান বলেন, ‘ধান কাটার সময় হাওরের সব ধান ডুবে গেছে। অনেকেই ঋণ করে চাষ করেছি। এখন সেই ঋণ কীভাবে শোধ করব, বুঝতে পারছি না। এমন ক্ষতি হবে ভাবিনি।’

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃষক জুনেদ মিয়া বলেন, ‘সব শেষ হয়ে গেছে। ঋণ করে ধান চাষ করেছিলাম। প্রতি একরে প্রায় ২৭ হাজার টাকা খরচ হয়েছে। কাটার সময়ই ধান ডুবে গেল।’

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘হাওরের ধান কাটা প্রায় শেষের দিকে ছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ধান ডুবে গেছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।’

মৌলভীবাজারে বৃষ্টি ও ঢলে পানিবন্দী ৫ শতাধিক পরিবার

মৌলভীবাজারে কালবৈশাখী, ২২৫ জায়গায় তার ছিঁড়ে বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা

বৈরী আবহাওয়ায় বোরো ধান কাটা-মাড়াই ব্যাহত, জলাবদ্ধতা ও আগাম বন্যার আশঙ্কা

মৌলভীবাজারের কমলগঞ্জ: টিলা-ছড়া কেটে বালু ও মাটি লুট, নির্বিকার প্রশাসন

মৌলভীবাজারে আবাদের আওতায় এসেছে ৫ হাজার হেক্টর পতিত জমি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৬ ট্রাক জব্দ

মৌলভীবাজারে ঘরে ডুকে ২ বোনকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার-শেরপুর আঞ্চলিক মহাসড়ক: ঝড়ে ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যান চলাচল বন্ধ

মৌলভীবাজারে প্রতিবেশীর ছুরিকাঘাতে নারী নিহত, আহত ৩

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত মৌলভীবাজারের যুবক