হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর ফেসবুক লাইভে এসে আলোচনায় ইউপি চেয়ারম্যান

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

গ্রেপ্তার অবস্থায় ফেসবুক লাইভে এসে আলোচনার জন্ম দিয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান (৪৬)। গতকাল শুক্রবার রাত ২টার দিকে জেলার শ্রীমঙ্গল থানার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। আজ শনিবার দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি। এদিকে র‍্যাব জানিয়েছে সকালেই তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি আতাউর রহমান। র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। লাইভের বিষয়টি আমার জানা নেই। আমি সকাল থেকে থানার বাইরে। লিংক দেখে আমি ব্যবস্থা নেব।’ 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুমেন বলেন, ‘গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মৌলভীবাজার সদর মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে মৌলভীবাজার সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।’ এদিকে গ্রেপ্তারের ১০ ঘণ্টা পর আজ দুপুর ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে লাইভে এসে আতাউর রহমান গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে কামারচাক ইউনিয়নবাসীর কাছে দোয়া চান। তবে পরে তিনি ভিডিওটি ডিলিট করে দেন।

আতাউর রহমানের আওয়ামী লীগে কোনো পদ–পদবি না থাকলেও আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুর রহমানের ভাই। 

উল্লেখ্য, ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের গুদাম ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

শ্রীমঙ্গলে ছড়ায় গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মৌলভীবাজারে ৪ ওসি ও ৩ পুলিশ পরিদর্শককে বদলি

বিশ্বকাপের আমেজে কুলাউড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমির গাছ চুরি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন আর নেই

মৌলভীবাজারে ঈদুল আজহার ছুটিতেও কম পর্যটক

লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না: পার্বত্যমন্ত্রী

মৌলভীবাজারে চামড়া সংগ্রহে অনীহা ব্যবসায়ীদের, বাধ্য হয়ে মাটিচাপা

কমলগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই গ্রাম প্লাবিত