হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত শিপন মিয়া ছাত্রাবট গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।

জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মৌলভীবাজারে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৮

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার

৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৮ নভেম্বর

মৌলভীবাজারে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রবাসীর জমি বিক্রির সময় তত্ত্বাবধায়কের হামলায় প্রাণ গেল মধ্যস্থতাকারীর

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ককে বহিষ্কার

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির

কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি