হোম > সারা দেশ > মৌলভীবাজার

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চা-শ্রমিকের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মতি কানু (৪২) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে লংলা চা-বাগানের পানিকুচি লেক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মতি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগানের মৃত মদন কানুর ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকালে চা-শ্রমিক মতি কানু লংলা চা-বাগানের পানিকুচি লেক এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ঘাস কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মতি কানু। 

স্থানীয়রা আরও জানান, বৃষ্টির পর মতি কানুর মরদেহ লেকের পাশে পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন স্থানীয়রা। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। 

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালিক বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাস কাটার সময় বজ্রপাতে মতি কানু মারা যান।

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড