হোম > সারা দেশ > মৌলভীবাজার

ট্রাকের সামনে হঠাৎ মোটরসাইকেল, বাঁয়ে ঘোরাতেই প্রাণ গেল গৃহবধূর 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তাঁর নাতি ও মেয়ে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলির ভৈরবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কাজল বেগম। তিনি শ্রীমঙ্গল শহরতলির উত্তর উত্তরসুর এলাকার সুরত আলীর স্ত্রী। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি আরও জানান, মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলির ভৈরবতলী এলাকায় দ্রুতগামী ট্রাকের সামনে পড়ে একটি মোটরসাইকেল। তখন ট্রাকটি বাঁ দিকে সাইড নেয়। এ সময় ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো কাজল বেগম (৪০), তাঁর মেয়ে পপি বেগম ও নাতি লিমন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাজল বেগম। গুরুতর আহতাবস্থায় পপি বেগম ও লিমন মিয়াকে মৌলভীবাজার সদর ও সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির

কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি

মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

ট্রেনের ছাদ থেকে যুবককে বনে ফেলে দিল দুর্বৃত্তরা

জুড়ী ও বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের