হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ধানখেত থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়া বাজার এলাকার ধানখেত থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

ওই ব্যক্তির নাম মো. জামু মিয়া (৪৫)। তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন বর্গাচাষি।

পুলিশের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে, কালাপুরের সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার একটি ধানখেতে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মো. জামু মিয়ার লাশ শনাক্ত করে তারা। পুলিশের ধারণা, আজ ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

জামু মিয়ার ভাতিজা জসিম আহমদ বলেন, তাঁর চাচা বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা চালানো কমিয়ে দিয়েছেন। তিনি বর্গাচাষ করতেন। আজ ভোরে তিনি বাড়ি থেকে বের হন। এরপর তাঁর লাশ উদ্ধার হওয়ার খবর পান তাঁরা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে কাজ করছে পুলিশ।

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির

কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি

মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

ট্রেনের ছাদ থেকে যুবককে বনে ফেলে দিল দুর্বৃত্তরা

জুড়ী ও বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের