হোম > সারা দেশ > মৌলভীবাজার

ক্যাম্প থেকে পলাতক ১৪ জন রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কোদালীপুল-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-কুতুপালং ৮ নম্বর ক্যাম্প, ব্লক-৫৯ এর একই পরিবারের মো. হামিদ হোসেন (৫০), হারুন (১৮), জুনায়েদ (১৪), ওসমানগনি (১০), ওমর ফারুক (১৬ মাস), নূর বেগম (৯), নূর কায়দা (৭) ও সাদিয়া ফাতেমা (৩)। কুতুপালং ৭ নম্বর ক্যাম্প, ব্লক-ই ৩৮ এর একই পরিবারের শফিক (২২), মিনারা (২০) ও রিয়াজ (৫ মাস)। 

এ ছাড়াও রয়েছেন-কুতুপালং ৮w ক্যাম্প, ব্লক-৩৮ এর আজিজুল হক (২৫)। কুতুপালং ৮ নং ক্যাম্প, ব্লক-৫৮ এর নূর হাসান (৩১)। বালুখালি 8w ক্যাম্প, ব্লক-এ ৩২ এর সোনালি (৫১)। 

জানা গেছে, গত ৫ দিন আগে দুই পরিবারের ১১ জন রোহিঙ্গা কক্সবাজারের কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে মৌলভীবাজারে আসেন। তাঁদের সঙ্গে ৬ শিশুও রয়েছেন। এ ছাড়া তাঁদের সঙ্গে আরও ৩ জন রোহিঙ্গাও আছেন। প্রাথমিকভাবে জানা গেছে এর আগে তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে আসেন। সেখান থেকে কাজের খোঁজে মৌলভীবাজারে এসেছেন। 

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান জানান, আজ সন্ধ্যায় কোদালীপুল-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মৌলভীবাজার মডেল থানায় নিয়ে আসা হয়েছে।

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

হামহাম জলপ্রপাতে আটকা ১০ শিক্ষার্থী, ৯৯৯–এ কল পেয়ে উদ্ধার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

ধলাই নদের সেতুর পাশেই ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে সেতু ও তীরবর্তী বসতঘর

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজার: টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ

মৌলভীবাজারে ৪ অনলাইন জুয়াড়ি র‍্যাবের হাতে আটক

চার বছরে টিলা ধসে ১০ মৃত্যু, তবু ঝুঁকি নিয়ে অর্ধ লাখ মানুষের বসবাস

সাপ দিবসে অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত