হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

জালে আটকে পড়া অজগর ও বসতঘরের পাশ থেকে শঙ্খিনী সাপ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালে আটকা পড়া একটি অজগর সাপ এবং বসতঘরের পাশ থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সন্ধ্যা ও রাতে পৃথক স্থান থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে শ্রীমঙ্গল পূর্ব নওয়াগাঁও এলাকায় সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান রাস্তার পাশে একটি অজগর সাপ জালে আটকা থাকতে দেখেন।

বিষয়টি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।

জালে আটকে পড়া অজগর ও বসতঘরের পাশ থেকে শঙ্খিনী সাপ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

একই দিন রাত আটটার দিকে শ্রীমঙ্গল রামনগর মণিপুরি পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশে একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই ভয় পান। সাপটি বিরল এবং বাংলাদেশে বিপন্ন।

খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, শঙ্খিনীর বৈজ্ঞানিক নাম বুংগারুস ফাসিয়াতুস। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। তবে লাজুক বলে সাপটিকে লোকালয়ে দেখা যায় না বললেই চলে। উদ্ধার করা সাপ দুটি বনে অবমুক্ত করা হবে।

ট্রেনের ছাদ থেকে যুবককে বনে ফেলে দিল দুর্বৃত্তরা

জুড়ী ও বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

বিএনপির অবসরপ্রাপ্ত ক্যাডারকে নির্বাচন কমিশনে বসানো হয়েছে: জামায়াত আমির

সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির

পশুর হাটে লাখে ৫ হাজার টাকা হাসিল, তদারকি নেই প্রশাসনের

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান