হোম > সারা দেশ > মৌলভীবাজার

জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে হাতির আক্রমণে গোলাম মোস্তফা (৪৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাগরনাল পাহাড়ের ভেতরে এ ঘটনা ঘটে। জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন। 

গোলাম মোস্তফা জয়পুরহাটের মৃত ইয়াকুব আলীর ছেলে। 

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন কয়েকটি হাতি রয়েছে। হাতিগুলো হারারগজ ও সাগরনাল পাহাড়ে বিচরণ করে। এর মধ্যে এই হাতিটি গত এক মাস ধরে উন্মত্ত আচরণ করছিল। এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাহাড়ের ভেতরে ঘোরাফেরা করছিল। সোমবার বিকেলে মাহুত গোলাম মোস্তফাসহ ছয়জন উন্মত্ত হাতিটি নিয়ন্ত্রণে আনতে সাগরনাল বাঁশমহালের ভেতরে যান। এ সময় হাতিটি মাহুত মোস্তফাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

হাতির মালিক এম এ রহমান আতিক বলেন, ‘গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর ধরে আমার মালিকানাধীন হাতির মাহুত হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে যান। এ সময় হাতির আক্রমণে গোলাম মোস্তফা মারা যান। 

জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কমলগঞ্জে হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু

বাতাসে পূজার ঘ্রাণ, মণ্ডপগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতি

মৌলভীবাজারে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা

মৌলভীবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বৃদ্ধ খুন