হোম > সারা দেশ > মৌলভীবাজার

চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষের জিডি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মজুরি বাড়ানোর দাবিতে চা-শ্রমিকদের চলমান কর্মবিরতিতে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার চা ও ২ কোটি টাকার রাবারের কষ নষ্ট হচ্ছে। এ অবস্থায় মৌলভীবাজারের পাঁচটি চা-বাগান কর্তৃপক্ষপাতা ও কষ নষ্ট হওয়ার বিষয়টি উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় জিডি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার।

ওসি বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, ডিনস্টন, খেজুরী, আমরইলছড়া ও বালিশিরা চা-বাগানের সহকারী ব্যবস্থাপকেরা শ্রমিক ধর্মঘটের কারণে কাঁচা চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগ এনে সাধারণ ডায়েরি করেছেন।’

জিডি থেকে জানা যায়, মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক ধর্মঘটের কারণে রাজঘাট চা-বাগানের ১ লাখ ৪৮ হাজার ৭৩৫ কেজি, ডিনস্টন চা কারখানায় ৯৯ হাজার ২৫০ কেজি, বালিশিরা চা কারখানায় ৫০ হাজার ২০৭ কেজি, আমরাইল চা কারখানায় ৫ হাজার ৬৮৩ কেজি কাঁচা চা-পাতা নষ্ট হয়ে গেছে। শ্রমিকেরা ধর্মঘট ডেকে কাজ বন্ধ রাখায় উত্তোলিত চা-পাতা প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। তাই এই কাঁচা পাতাগুলো কারখানায় থেকে নষ্ট হচ্ছে এবং এতে তাঁদের কোটি টাকার ওপরে ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে ‘ফিনলে টি’র সিইও এবং বাংলাদেশি চা সংসদের সদস্য তাহসিন আহমদ চৌধুরী জানান, কর্মবিরতির কারণে প্রতিদিন ১২ কোটি টাকার চা ও রাবারের ক্ষতি হচ্ছে। এ বিষয়ে তাদের কোম্পানির পাঁচটি বাগান থেকে ইতিমধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে, অন্যগুলো প্রক্রিয়াধীন।

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির

কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি

মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

ট্রেনের ছাদ থেকে যুবককে বনে ফেলে দিল দুর্বৃত্তরা

জুড়ী ও বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব

নিখোঁজের একদিন পর উদ্ধার, চিকিৎসাধীন প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের