হোম > সারা দেশ > মৌলভীবাজার

পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা ওই এলাকার আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৮), সাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৮) ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার ছেলে জিসান আহমেদ (১০)। তারা সম্পর্কে পরস্পরের আত্মীয় বলে জানা গেছে।

জানা যায়, শিশুরা খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা লুৎফুর রহমান বলেন, সদ্য মাটি কেটে নেওয়া একটি জমিতে বৃষ্টির পানিতে তিন শিশু নেমে ডুবে যায়। তাদের উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

হামহাম জলপ্রপাতে আটকা ১০ শিক্ষার্থী, ৯৯৯–এ কল পেয়ে উদ্ধার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

ধলাই নদের সেতুর পাশেই ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে সেতু ও তীরবর্তী বসতঘর

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজার: টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ

মৌলভীবাজারে ৪ অনলাইন জুয়াড়ি র‍্যাবের হাতে আটক

চার বছরে টিলা ধসে ১০ মৃত্যু, তবু ঝুঁকি নিয়ে অর্ধ লাখ মানুষের বসবাস

সাপ দিবসে অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত