হোম > সারা দেশ > মৌলভীবাজার

যুবদল নেতার মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ১ দিনের রিমান্ডে

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। ছবি: সংগৃহীত

ঘটনার ছয় বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়ের করা এক যুবদল নেতার মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার ১ মাস পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আজ বুধবার সকালে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহর রহমানের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামির শারীরিক অসুস্থতা বিবেচনা করে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে সাবেক মন্ত্রীকে পুলিশি কড়া নিরাপত্তায় মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি আবুল হোসেন মো. মাশুক ও আসামির পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ আলী।

এপিপি আবুল হোসেন মাশুক বলেন, তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আজ আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে একদিনে রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলার ভুজুপুর বাজারে বিএনপির নির্বাচনী পথসভায় হামলার অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন যুবদল নেতা আব্দুল আহাদ।

২৯ অক্টোবর রাতে সাবেক এই মন্ত্রীকে ঢাকা উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে উত্তরা থানা-পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে শ্রীমঙ্গল থানায় দায়ের করা মামলার হাজিরার উদ্দেশ্যে তাঁকে ২৪ নভেম্বর মৌলভীবাজার কারাগারে নেওয়া হয়।

প্রসঙ্গত, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ১৯৯১ সাল থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কমলগঞ্জ উপজেলা যুবদল সদস্যসচিব বহিষ্কার

নিখোঁজের কয়েক ঘণ্টা পর খাল থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ঢাকা-সিলেট রুটে এক দিনের জন্য বিশেষ ট্রেন

সিলেট-আখাউড়া: এক রেলপথে ৭ দিনে দুর্ঘটনায় চার ট্রেন

মৌলভীবাজারে পেট্রলপাম্পে ধর্মঘটের প্রতিবাদে পরিবহনশ্রমিকদের সড়ক অবরোধ

মৌলভীবাজারে পানিতে ডুবে নিহত তিন শিশুকে দাফন

পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু

তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জ: হাসপাতালে হামলা, সেবা বন্ধ ৪ দিন