হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে চা-বাগান থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগানের সেকশনের মাঝে আকাশমণিগাছের ডালের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বিপুল কল (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা-বাগানের পোস্ট অফিস সড়কের রামো কলের ছেলে।

মাধবপুর চা-বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর বলেন, ‘বেলা ১১টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিলা বাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে আকাশমণিগাছের ডালের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখি। বিষয়টি আমার সুপারভাইজারকে জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান। তবে এই লোকটি মাধবপুর চা-বাগানের কোনো শ্রমিক নয়। তাঁর সঙ্গে দুটো শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল।’

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবীর জানান, চা-বাগানের সেকশনে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রথমে লাশের পরিচয় মেলেনি। পরে মাধবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নারী সদস্য বীণা রানী তাঁর পরিচয় নিশ্চিত করেন।

অপহরণের পর হত্যা, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার তালিকা তৈরিতে অনিয়ম, লিখিত অভিযোগ

মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মা-ছেলে নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ, ছবি ভাইরাল

ভারতকে বিচারের মুখোমুখি করতেই হবে: কুলাউড়ায় নাসীরুদ্দীন ও সারজিস

অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, এনসিপির দুই নেতাকে অব্যাহতি

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে ঠেলে পাঠাল বিএসএফ

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার