হোম > সারা দেশ > মৌলভীবাজার

পাউরুটিতে মিলল টিকটিকি 

প্রতিনিধি, মৌলভীবাজার

চাঁদনীঘাট ব্রিজের পাশে অবস্থিত নুসরাত এন্টারপ্রাইজ থেকে কেনা একটি পাউরুটির মধ্যে টিকটিকি পান শবনম বেগম। পরে তিনি ভোক্তা সংরক্ষক অধিদপ্তর মৌলভীবাজারে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার ভোক্তা অধিকারের কার্যালয়ে শুনানি শেষে ওই কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষক অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান এশিয়া ফুডসের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারে প্রমাণসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেন ক্রেতা শবনম বেগম। 

অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্যে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উপস্থিতিতে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। উক্ত শুনানিতে এশিয়া ফুডস, সিলেটের ম্যানেজার আওলাদ হোসেন উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে এশিয়া ফুডস, সিলেটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ এশিয়া ফুডস সিলেটের, ম্যানেজার আওলাদ হোসেন তাৎক্ষণিক পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী শবনমকে জরিমানার ২৫ শতাংশ ৭ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। 

এশিয়া ফুডস, সিলেটের ম্যানেজার আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে এই ধরনের ভুল তাঁদের প্রতিষ্ঠান কর্তৃক আর হবে না। 

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড