হোম > সারা দেশ > মৌলভীবাজার

বৈষম্যবিরোধীদের তোপে মৌলভীবাজারে বার নির্বাচন স্থগিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধীদের তোপের মুখে স্থগিত করা হয়েছে মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন। আজ বুধবার বার ভবনের সামনে অবস্থান নিয়ে সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতাকে বাদ দেওয়ার দাবি জানান তাঁরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

জানা যায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলা বারের সামনে প্রার্থিতা থেকে অপসারণের দাবি জানিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ঘটনায় সন্ধ্যায় জরুরি সভায় জেলা আইনজীবী সমিতির আগামীকালের নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এহসানুল হক জাকারিয়া বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আওয়ামী লীগের নেতা আজাদুর রহমান সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ জন্য আমরা তাঁকে নির্বাচন থেকে অপসারণ করার জন্য দাবি জানিয়েছি। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।’

জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (জিপি) মামুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানকে সভাপতি পদে প্রার্থী হওয়ায় ছাত্র-জনতা আন্দোলন করেন। তাঁদের আন্দোলনের মুখে আগামীকালের নির্বাচন স্থগিত করা হয়েছে।

অপহরণের পর হত্যা, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার তালিকা তৈরিতে অনিয়ম, লিখিত অভিযোগ

মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মা-ছেলে নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ, ছবি ভাইরাল

ভারতকে বিচারের মুখোমুখি করতেই হবে: কুলাউড়ায় নাসীরুদ্দীন ও সারজিস

অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, এনসিপির দুই নেতাকে অব্যাহতি

বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে ঠেলে পাঠাল বিএসএফ

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে চা-শ্রমিকের লাশ উদ্ধার