হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখায় উদ্ধার হওয়া দুটি বনবিড়ালের ছানা অবমুক্ত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুটি বনবিড়ালের ছানা উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার হাকালুকি হাওরপাড়ের বাড্ডা গ্রামের ধানখেতে ছানা দুটিকে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, সুজানগর ইউনিয়নের বাড্ডা বাজারের পশ্চিম পাশের ধানখেত থেকে ধাওয়া করে কয়েকটি কিশোর দুটি বনবিড়ালের ছানা ধরে ফেলে। জাহিদ আহমদ নামের ওই ব্যক্তি বিষয়টি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হাকালুকি বিটের কর্মকর্তা মো. মোতাহার হোসেনকে জানান। তিনি ঘটনাস্থলে পৌঁছে ছানা দুটিকে উদ্ধার করে ওই ধানখেতেই অবমুক্ত করেন। 

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বনবিড়াল সাধারণত ঝোপঝাড়েই বাস করে। তবে অস্থায়ীভাবে ধানখেতেও থাকে। 

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ককে বহিষ্কার

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের কারাদণ্ড

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দরজির

কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি

মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

ট্রেনের ছাদ থেকে যুবককে বনে ফেলে দিল দুর্বৃত্তরা

জুড়ী ও বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল ৫২ বিজিবি

ধলাই নদীতে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব