হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে হাত-মুখ বেঁধে ভ্যান ছিনতাই, দুই চালক আহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে হাত কেটে যায় এক ভ্যানচালকের। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলায় হাত-মুখ বেঁধে মারধর করে পাখি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ভ্যানচালক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সিন্দুরকোটা-ছাতিয়ান সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার দেবীপুর গ্রামের মৃত নজর আলীর ছেলে কাফিরুল ইসলাম এবং আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের ওমর আলীর ছেলে আমজাদ হোসেন।

স্থানীয়দের অভিযোগ, সিন্দুরকোটা-ছাতিয়ান সড়কে ধারাবাহিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রাতেও কয়েকজন দুর্বৃত্ত রাস্তায় ভ্যানচালকদের গতিরোধ করে টাকা ও ভ্যান ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের চিৎকার শুনে তারা পালিয়ে যায়। এ সময় একজনের ভ্যান ও নগদ টাকা নিয়ে গেলেও আরেকজনের ভ্যান ফেলে যায় তারা।

ভুক্তভোগী কাফিরুল ইসলাম জানান, তিনি যাত্রী নামিয়ে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে গলায় হাঁসুয়া ধরে। পরে তাঁর হাত-মুখ বেঁধে রাস্তা থেকে পাশের মাঠে নিয়ে যায়। তিনি বলেন, ‘আমি তাদের অনেক অনুরোধ করেছি। বলেছি, আমার মা-বাবা নেই, স্ত্রী ও চার সন্তান নিয়ে কষ্টে চলি। কিস্তিতে কেনা ভ্যানটি যেন না নেয়। কিন্তু তারা আমার কাছে থাকা ৫০০ টাকা ও ভ্যানটি ছিনিয়ে নেয়।’

অপর ভুক্তভোগী আমজাদ হোসেন বলেন, একই সড়কে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে মারধর করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, ভ্যান নিয়ে যান, কিন্তু আমাকে মারবেন না। একপর্যায়ে একটি মাইক্রোবাসের আলো দেখে তারা আমার ভ্যান রেখে পালিয়ে যায়।’ এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার একটি আঙুল কেটে যায় বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে তিনজন জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

গাংনীতে একটি প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

মেহেরপুরে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত, চাচা আটক

‘বিএনপির ৩১ দফার কোথায় লেখা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দখল করতে হবে’

গাংনীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

গাংনীতে এনসিপির সমাবেশের আগে নেতাদের কুশপুত্তলিকা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ

এক সপ্তাহে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা

টানা বৃষ্টিতে গাংনীর ভবানীপুর-বেদবাড়ীয়া সড়কে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল

এতিমখানায় ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ