হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

পড়ে থাকা বোমাসদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে একটি বোমাসদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নদীর তীরে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটি বোমাসদৃশ বস্তু মনে হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিকভাবে গাংনী থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহা. আয়েজ উদ্দিন বলেন, উপজেলা চর গোয়াল গ্রামের মোশাররফের বাড়ির কাছে বোমাসদৃশ বস্তুটি ভয় দেখানোর জন্য কেউ রেখে যেতে পারে। পরে সংবাদ পেয়ে প্রশাসন বস্তুটি নিয়ে যায়।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

গাংনীতে হাত-মুখ বেঁধে ভ্যান ছিনতাই, দুই চালক আহত

তেলের পাম্পে এখনো দীর্ঘ লাইন গাংনীতে

গাংনীতে তীব্র লোডশেডিং, বাড়ছে পরীক্ষার্থীদের ক্ষোভ

গাংনীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল, গাংনীতে বাড়ছে ক্ষোভ

স্বাধীনতার স্মারক এখনো ধ্বংসস্তূপ

মৃত্যুর ১০ দিন পর দেশে এল প্রবাসী রুহুল আমিনের লাশ

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

তেলের অপেক্ষায় ট্রাক্টরের দীর্ঘ লাইন, বিপাকে গাংনীর চাষিরা

গাংনীতে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা