হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আরিচায় দুই যুবদল নেতার স্পিডবোটে ডাকাতি, ১০ লাখ টাকার ইঞ্জিন লুট

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

আরিচা ঘাটে নোঙর করা স্পিডবোট। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন শিবালয় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ। তাঁদের মালিকানাধীন নিবন্ধিত স্পিডবোট ‘এসপিবি তাহেরা-৩০৭১০’ ও ‘এসপিবি আব্বাস-০১০১২১৬’ আরিচা ঘাটে নোঙর করা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে তিন-চারজনের একটি সংঘবদ্ধ দল ঘাটে প্রবেশ করে পাহারার দায়িত্বে থাকা কোব্বাত আলী (৭০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে ফেলে। পরে তারা স্পিডবোট দুটি নিয়ে মাঝ নদীর দিকে চলে যায়। এ সময় কোব্বাত আলী চিৎকার করলে বাজার এলাকায় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।

খবর পেয়ে মালিকপক্ষ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদী থেকে বোট দুটি উদ্ধার করা হয়। তবে দুর্বৃত্তরা বোটের বডি ফেলে রেখে ইঞ্জিন দুটি খুলে নিয়ে যান। মালিকদের দাবি, লুট হওয়া দুটি ইঞ্জিনের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নজরুল বর্ষ: শ্রাবণের বৃষ্টিস্নাত রাতে নজরুলের গানে মুগ্ধতা

বর্ষার সুরে মানিকগঞ্জে মুগ্ধতা ছড়াল ‘বর্ষায় নজরুল’

সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন

অতিবৃষ্টিতে নষ্ট খেত, দাম বেড়েছে কাঁচা মরিচের

বিশ্বকাপ ফাইনাল: মানিকগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের ১০০ স্থানে বড় পর্দা ও ভূরিভোজ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খালে পড়ে নিহত ১, আহত অন্তত ৪০

দুই সপ্তাহ পর সাভারে উদ্ধার মানিকগঞ্জ থেকে নিখোঁজ দুই ছাত্রী

দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাটুরিয়ার গাজীখালী: খননেও মেলেনি নদীর সুফল

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার