হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ধলেশ্বরী নদীতে গোসলে নেমে বাবা-মেয়ে নিখোঁজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে বাবা ও মেয়ে নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজেরা হলেন বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা মহিদুর রহমান (৪৫) ও তাঁর মেয়ে রাফা আক্তার (১২)। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধাকাজ চালাচ্ছে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মহিদুর রহমান তাঁর মেয়ে রাফা আক্তারকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এদিন মহিদুর রহমান মেয়েকে সাঁতার শেখানোর সময় হঠাৎ দুজনেই স্রোতে ভেসে নিখোঁজ হন। পরে স্থানীয়রা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাঁদের উদ্ধারে কাজ করছে। 

সিঙ্গাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইস্তিয়াক আহম্মেদ বলেন, পাঁচ সদস্যের একটি ডুবুরি দল সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধারকাজ চালাচ্ছে। নদীতে পানি কম থাকলেও প্রচুর স্রোত। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ বাবা-মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল, ফুচকা বিক্রেতাকে জরিমানা

কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে বৃত্তি পেলেই শিক্ষার্থীদের কক্সবাজার, নেপাল ভ্রমণের সুযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

শিবালয়ে বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার