মানিকগঞ্জের শিবালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তিনি কোন প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন, তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উথলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।
আটক মোহাম্মদ আলী (২৭) উপজেলার তেঁতুলিয়া গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলা দেড়টার দিকে ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনি ধরা পড়েন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, আটক মোহাম্মদ আলীকে থানায় হস্তান্তরের পর পুলিশ হেফাজতে নেয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর বিরদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।