হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ধরা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে মো. ফয়সাল (২৮) ও আমির উদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তি ফেঁসে গেছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা এলাকা থেকে তাঁদের আটক করে র‍্যাব-৪। গতকাল বুধবার এ ঘটনায় র‍্যাব-৪ এর পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ সিঙ্গাইর থানায় মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
 
র‍্যাব সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে সোনাটেংরায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও কাঠের গ্রিপারযুক্ত লোহার তৈরি পিস্তল এবং ম্যাগাজিনের ভেতরে দুটি কার্তুজ উদ্ধার করে র‍্যাব। এ সময় ওই এলাকার ফয়সাল ও আমির উদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী প্রথমে একই এলাকার শামসুল হক সিকদারের ছেলে আনোয়ার সিকদারকে আটক করে র‍্যাব। পরে আনোয়ারের দেওয়া তথ্য ও র‍্যাবের তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা।
 
র‍্যাব-৪-এর পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ বলেন, পূর্বশত্রুতার জেরে অস্ত্র দিয়ে আনোয়ারকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন ফয়সাল ও আমির। মঙ্গলবার বিকেলে তাঁদের আটক করা হয়। এ সময় পরিকল্পনাকারী আহাদ ও সিদ্দিক নামের দুই ব্যক্তি পালিয়ে যান। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ বিষয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাটুরিয়ার গাজীখালী: খননেও মেলেনি নদীর সুফল

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার

অটোরিকশার ঝাঁকুনিকে কেন্দ্র করে কিশোর চালককে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের

ঘিওরে খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাকা বিস্ফোরণ, আহত ৫

সাটুরিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার মুখে মাদ্রাসা

জজ ও ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে চুরি

সাটুরিয়ায় আশ্রয়ণ প্রকল্প: ঘর আছে, মানুষ নেই