হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়রের বিরুদ্ধে পরোয়ানা 

মানিকগঞ্জ প্রতিনিধি

দুর্নীতি মামলায় মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর বিরুদ্ধে পরোয়ানা জরি করেছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এই আদেশ দেন। 

দুদকের আইনজীবী আজিজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্নীতির অভিযোগে পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০২২ সালে আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ একাধিকবার পিছিয়েছে। 

বর্তমানে আদালতে মামলা তিনটি বিচারাধীন রয়েছে। তিনটি মামলারই শুনানি একই দিন ধার্য করা হয়। আজ রোববার মামলা তিনটির শুনানির ধার্য দিন থাকলেও পৌর মেয়র আদালতে হাজির হননি। এ কারণে বিচারক তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’ 

এ বিষয়ে মেয়র রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘দুদকের দায়ের করা মামলায় মেয়র রমজান আলী জামিনে ছিলেন। তিনি বর্তমানে চীনে অবস্থান করছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় আদালতে উপস্থিত হতে না পেরে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন আবেদন করবেন।’ 

সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ এপ্রিল) পৌর মেয়র রমজান আলী ব্যক্তিগত সফরে চীন গিয়েছেন। আগামী ১ মে তাঁর দেশে আসার কথা রয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি এখনো হাতে পাইনি।’

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ গ্রেপ্তার

মানিকগঞ্জে হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামির মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা

দৌলতপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা

হাটে নয়, ঘিওর থেকে সরাসরি রাজধানীর বাসায় কোরবানির গরু

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

মানিকগঞ্জে গ্যাসবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন অর্ধশতাধিক যাত্রী

মামিকে কুপিয়ে হত্যার অভিযোগে ভাগনে আটক

পাওনা ২০ টাকা চাওয়ায় পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ

এডিট করা অশ্লীল কনটেন্ট দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেপ্তার