হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাপ ধরতে গিয়ে ছোবল খেয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে সাপের ছোবলে রুবেল ব্যাপারী (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

রুবেল এনায়েতপুর গ্রামের রহমান ব্যাপারীর ছোট ছেলে। তিনি উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। এ বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তাঁর। 

স্থানীয়রা জানান, আজ সোমবার দুপুরে এনায়েতপুর গ্রামে রুবেলের প্রতিবেশী নিজ বাড়িতে একটি সাপ দেখেন। পরে রুবেলকে ডেকে নিলে রুবেল সাপটি ধরে বস্তায় ভরার সময় তাঁকে ছোবল দেয়। স্থানীয়রা স্থানীয় এক ওঝাকে দেখায়। পরে সেখান থেকে ফরিদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

এ সব তথ্য নিশ্চিত করে আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল ব্যাপারীর ভাই রুবেল ব্যাপারীর সাপের ছোবলে মৃত্যু হয়েছে। আজ দুপুরে পাশের বাড়ির লোকজন একটি সাপ দেখে। পরে রুবেলকে ডাকলে রুবেল সাপটি ধরে বস্তায় ভরার সময় সাপ ছোবল দেয়। স্থানীয়রা ফরিদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

দৌলতপুরে সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা

হাটে নয়, ঘিওর থেকে সরাসরি রাজধানীর বাসায় কোরবানির গরু

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১

মানিকগঞ্জে গ্যাসবাহী লরির সঙ্গে বাসের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন অর্ধশতাধিক যাত্রী

মামিকে কুপিয়ে হত্যার অভিযোগে ভাগনে আটক

পাওনা ২০ টাকা চাওয়ায় পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ

এডিট করা অশ্লীল কনটেন্ট দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, ৩ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, সাভারে গ্রেপ্তার

অব্যবস্থাপনার দায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে গরুর ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১