হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী নদীতে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ৪টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গি এলাকায় মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস লিমিটেডের সামনে ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্থানীয় কয়েকজন শিশু গোসল করতে গেলে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। বিষয়টি স্থানীয় এক যুবক জরুরি সেবা ৯৯৯-এ জানায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে সাদা ফুলহাতা শার্ট ও মুখে দাড়ি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল, ফুচকা বিক্রেতাকে জরিমানা

কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে বৃত্তি পেলেই শিক্ষার্থীদের কক্সবাজার, নেপাল ভ্রমণের সুযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

শিবালয়ে বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার