হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু, ছেলেসহ আহত ২

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সূর্য রানী সরকার (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা তাঁর ছেলে বাঁধন (১০) ও প্রতিবেশী নারী মায়া রানী সরকার (৪০) আহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামে এ ঘটনা ঘটে।

সূর্য রানী সাইংজুরী গ্রামের যোগেশ সরকারের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে বাড়ির পাশের মাঠে ছেলেকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান সূর্য রানী। ঘাস কাটার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে তিনজন আহত হন। স্থানীয় লোকজন ওই তিনজনকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সূর্য রানীকে মৃত ঘোষণা করেন। বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান মো. আওয়াল খান ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করছি।’

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল, ফুচকা বিক্রেতাকে জরিমানা