হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভেসে আসা গাছ দেখতে ভিড়

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

ঘিওরে পানিতে ভেসে এলো বিশাল আকৃতির কড়ই গাছ। উপজেলা সদরের গরু হাঁটা এলাকায় সেতুর পিলারে আটকে পড়া এই গাছ দেখতে জমেছে উৎসুক মানুষের ভিড়।

স্থানীয়রা জানান, গত শনিবার দিবাগত রাতে প্রবল বৃষ্টির কারণে উজান থেকে একটি বিশাল আকৃতির কড়ই গাছ ভেসে এসে কুস্তা ইছামতী নদীর শাখার ওপর নির্মিত ঘিওর গরু হাট নামক সেতুর পিলারের সঙ্গে আটকা পড়ে। তবে কোথায় থেকে কীভাবে গাছটি ভেসে এসেছে তা কেউ বলতে পারেনি।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, প্রবল খরস্রোতা কুস্তা খালের (ইছামতীর শাখা) পশ্চিমাঞ্চল থেকে রাতে এই বিশাল আকৃতির গাছটি এসে আটকে পড়লে এলাকার লোকজন নিজ নিজ উদ্যোগে জ্বালানি সংগ্রহ করতে গাছটি কাটতে শুরু করেন। এ সময় বেশ কয়েকজনের যৌথ উদ্যোগে সেতুর পিলারের ঝুঁকি কমাতে রোববার সকাল থেকে করাত কুড়াল নিয়ে গাছটি কাটতে শুরু করে।

এলাকার অনেকেই ডালপালাসহ গাছের কিছু অংশ কেটে নিয়ে গেছে। তাদের দাবি, তারা সেতুর ঝুঁকি কমাতে যৌথ উদ্যোগে গাছটি অপসারণের কাজ করছেন।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘যেভাবে গাছটি সেতুর পিলারের সঙ্গে আটকা পড়েছে তাতে পানির প্রবল স্রোতোধারার গতিবেগের কারণে সেতুটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।’

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহাব্বত খান বলেন, ‘থানায় কেউ অভিযোগ করেনি। গাছের কোনো দাবিদার এখনো পাওয়া যায়নি। অভিযোগ কিংবা দাবিদার পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়