হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে নাজমুল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার নিহালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নাজমুল নিহালপুর গ্রামের আরশেদ আলীর ছেলে। তিনি ঢাকার আশুলিয়া এলাকা ইলেকট্রনিকস মালামাল ব্যবসায়ী। 

স্থানীয় ও পরিবার জানায়, আজ সকালে নাজমুলের শয়ন কক্ষের দরজা খোলা দেখে তাঁর দাদি ঘরে ঢুকে তাঁকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার বলেন, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ