হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বিএনপি নেতা আব্দুল আলীমকে বহিষ্কার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আব্দুল আলীম খান মনোয়ার। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা ও সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং ঘিওর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে আব্দুল আলীম খান মনোয়ারের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, বহিষ্কৃত কিংবা দলীয় পদ স্থগিত ব্যক্তির অপকর্মের দায়দায়িত্ব সংগঠন বহন করবে না।

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল, ফুচকা বিক্রেতাকে জরিমানা