হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পদ্মায় ফেরিডুবি: ৬ দিন পর ভেসে উঠল নিখোঁজ মাস্টারের লাশ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মায় ফেরিডুবির ছয় দিন পর নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে ফেরিটির দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের লাশ। 
 
আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান। 

ফায়ার সার্ভিসের পাটুরিয়া কাম আরিচা স্থলবন্দর কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর থানার বাহাদুরপুর পদ্মা নদীর তীরে আজ বেলা ৪টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। উদ্ধার করা লাশটি নিখোঁজ হুমায়ুনের। তাঁর ছোট ভাই রফিকুল তা শনাক্ত করেন।

ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আরিচা শাখার সাধারণ সম্পাদক সুমন খান বলেন, পাটুরিয়া ফেরিঘাটে মাস্টারের জানাজা শেষে লাশ তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে ৯টি ট্রাক নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যায়। ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবির। ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এ দুই উদ্ধারকারী জাহাজ তিন দিনে মাত্র তিনটি ট্রাক উদ্ধার করে।

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ