হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় হায়াতুন নেছা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জামির্তা ইউনিয়নের হাতনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হায়াতুন নেছা উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আলী হোসেনের স্ত্রী। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান আজকের পত্রিকাকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। 

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে হায়াতুন নেছা ছেলে আলমগীর হোসেনের মোটরসাইকেলে করে উপজেলার চান্দহর এলাকায় মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। জামির্তা ইউনিয়নের হাতনী এলাকায় পৌঁছালে দুটি ট্রাককে সাইড দেওয়ার সময় হায়াতুন নেছা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। 

ওসি জাহিদুর রহমান বলেন, ‘স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছে। চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

মেয়াদোত্তীর্ণ ময়দা ও নিম্নমানের তেল, ফুচকা বিক্রেতাকে জরিমানা

কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে বৃত্তি পেলেই শিক্ষার্থীদের কক্সবাজার, নেপাল ভ্রমণের সুযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন সার ডিলার নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

শিবালয়ে বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার