হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হেরোইনসহ ডিবির ফাঁদে ধরা যুবক

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার নান্নু মিয়া। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে ১ লাখ টাকার হেরোইনসহ নান্নু মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বড় কাটিগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নান্নু মিয়া সদর উপজেলার রাজীবপুর পূর্বপাড়া এলাকার মো. লাল মিয়ার ছেলে।

ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি নান্নু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় হাবু নামের আরেক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হাবু দীর্ঘদিন ধরে নান্নু মিয়াকে হেরোইন কারবারে সহায়তা করছেন।

এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ টাকার হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন, পরদিন পেঁপেখেত থেকে লাশ উদ্ধার

ঘিওরে ঋণের কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

সিংগাইরে পাটখেতে পড়ে ছিল অটোরিকশাচালকের মরদেহ

সিংগাইরে পাটখেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পাশে উদ্ধার অটোরিকশা

জেলের জালে আটকে গেল জীবিত রাসেল ভাইপার, পদ্মাপাড়ে ফের আতঙ্ক

ঘিওরে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

সংবাদ প্রকাশের পর অভিযান: সিংগাইরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

সাংবাদিকদের ‘আ.লীগের প্রেতাত্মা’ বলায় দৌলতপুর যুবদল নেতা আব্দুস সালামকে শোকজ

পানির বৈষম্যে নদী শুকিয়ে যাচ্ছে, তিস্তা এখন মরুভূমির মতো: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

সিংগাইরে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ কৃষক