হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলাকেটে হত্যা, স্বামী আটক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছেন এক ব্যক্তি। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। হত্যাকাণ্ডের পর রুবেল পাশের ঢাকা-আরিচা মহাসড়কের পাঁচুরিয়া এলাকায় আত্মহত্যার জন্য শুয়ে থাকলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন। 

নিহতরা হলেন— রুবেলের স্ত্রী লাভলী আক্তার (৩৫), বড় মেয়ে বানিয়াজুরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোঁয়া আক্তার (১৬) ও ছোট মেয়ে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কথা আক্তার (১২)। এ ব্যাপারে নিহত লাভলী আক্তারের ভাই মো. আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। 

ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আসাদুর রহমান রুবেল (৪০) ভোররাতের কোনো এক সময় তাঁর স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেন। রুবেল উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে প্যারামেডিক হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। 

স্থানীয়রা জানান, রুবেল ও লাভলীর ভালোবাসার বিয়ে। দীর্ঘদিন তাঁরা সুখে-শান্তিতে সংসার করে আসছিলেন। ১৫ বছর যাবৎ রুবেল আঙ্গারপাড়ার একই গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। কিন্তু বেশ কিছুদিন ঋণগ্রস্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। পারিবারিক কলহ বাড়তে থাকে। শনিবার দিবাগত রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। 

স্থানীয় বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, ‘রুবেল অনেক টাকা ঋণ করে মানসিকভাবে ভেঙে পড়েন, যার কারণে এমন ঘটনা ঘটতে পারে।’

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

গাছের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ

মানিকগঞ্জে ১৪ দিনে ১৫৭ অভিযান, তবু বন্ধ হচ্ছে না ইলিশ শিকার

দ্বন্দ্বে না জড়িয়ে মানুষের কল্যাণে কাজ করুন: খাদ্যমন্ত্রী

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা