হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শ্রমিক নিহত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ দুজন।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন সাটুরিয়া ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মজিবর রহমান।

নিহতের নাম ওমর আলী (৩৫)। তিনি ট্রাকটির শ্রমিক ছিলেন। আহতেরা হলেন—ট্রাকচালক ফয়সাল (৩৬) ও শ্রমিক আবু বকর সিদ্দিক (৩২)। তাঁরা গাজীপুরের কাশিমপুরের কোড্ডা এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর মজিবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু রাস্তা সরু হওয়ায় রেকার ঢুকাতে না পারায় উদ্ধার কাজ বিলম্ব হয়। স্থানীয়দের সহায়তায় সাড়ে তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।’

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা

সিংগাইরে জমি জরিপে ঘুষ-বাণিজ্য, কাজ অসমাপ্ত রেখেই চলে গেছেন সার্ভেয়াররা

মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি অপহৃত কলেজছাত্র রিদয়ানের

মানিকগঞ্জে বাসমালিককে পিটিয়ে আহত, লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই

ওএমএসের চাল-আটায় অনিয়ম করলে ছাড় নয়: মানিকগঞ্জের ডিসি

৩০ বছর তালাবদ্ধ লাইব্রেরি, বইয়ের আলমারিতে কবুতরের বাসা

দৌলতপুরে অবৈধ ৫ পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন

১৮০ টাকায় ডাব বিক্রি করতে গিয়ে গুনলেন হাজার টাকা জরিমানা

ঘিওরে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরীতে মিলল বৃদ্ধার পচন ধরা লাশ