হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পন্টুন বিকল হওয়ার ৮ ঘণ্টা পর পাটুরিয়ায় ফেরি পারাপার শুরু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় আজ বৃহস্পতিবার ভোরে পন্টুনে বিকল হওয়া একটি ট্রাক সরাতে গেলে রেকার উল্টে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। ঈদে ঘরমুখী মানুষের চাপের মধ্যে বেলা দেড়টার দিকে ঘাটটি দিয়ে চলাচল স্বাভাবিক হয়েছে। 

ঘাটের দোকানদার ও স্থানীয়রা জানান, আজ ভোর ৫টার দিকে একটি ট্রাক পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের ফেরিতে উঠতে গেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আধা ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসির একটি রেকার দিয়ে ট্রাকটি সরাতে গেলে রেকারটি পন্টুনের ওপর উল্টে যায়। তখন থেকেই ওই ঘাটটি দিয়ে পারাপার বন্ধ থাকে। তবে ৩ নম্বর ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। বেলা দেড়টার পর রেকার ও ট্রাকটি সরানোর পর আবার চলাচল শুরু হয়। 

বিকল হওয়া ট্রাকটির চালক মোখলেছ মিয়া বলেন, ট্রাকে যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিতে উঠতে গেলে বিকল হয়ে যায়। এরপর ট্রাকটি উদ্ধারের সময় রেকারটি উল্টে যায়। 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ জানান, উল্টে যাওয়া রেকার ও বিকল হওয়া ট্রাকটি সেখান থেকে সরাতে কাজ দ্রুতই শেষ হলে ঘাটটি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়।

তদন্তে ঘুষের সত্যতা মিলেছে, তবু বহাল নায়েব

ডেঙ্গু আক্রান্ত বন্ধুর জন্য ছয় কিশোরের ভালোবাসা

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ