হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে ঢাকার ধামরাই উপজেলার কুশিয়ারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার ফিরোজ হোসেন ঢাকার ধামরাইয়ের মীর হোসেনের ছেলে। গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন দণ্ডিত ফিরোজ হোসেন।

র‍্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২০ সালের ২৪ অক্টোবর রাতে ঢাকার ধামরাই উপজেলার গাইরাকুল এলাকায় শুকুর আলীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান ফিরোজ হোসেন, জাকির হোসেনসহ কয়েক আসামি। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করে। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বিচারক ফিরোজকে ২০২২ সালের ৯ নভেম্বর মৃত্যুদণ্ড দেন।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়