হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ নারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় গার্মেন্টসের কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা  হলেন, শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) এবং একই ইউনিয়নের নারায়ণ তেওতা গ্রামের ইকবাল হোসেন এর স্ত্রী বিথী আক্তার (৩৫)।

ওসি মো. ইব্রাহিম বলেন, দুর্ঘটনায় তারাসীমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টসের কর্মী বহন করা বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন বাসযাত্রী মারা যান। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে। 

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত রোগীর সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ পর্যন্ত ২০ জনকে তাঁরা চিকিৎসাসেবা দিয়েছে।

শিবালয়ে জেলেদের চাল বিতরণে অনিয়ম, প্রশ্ন করায় দুই সাংবাদিককে হেনস্তা

আগাম শীতকালীন সবজি চাষে লাভবান কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়াল সাটুরিয়ায়

ঘিওরে মাদকের বিরুদ্ধে লাল ক্যাপে ‘রেড অ্যালার্ট’ ৬০০ মানুষের

দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি

পূজার ছুটিতে পাটুরিয়ায় কঠোর নিরাপত্তা ও সচল থাকবে ফেরিঘাট: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঘিওরে সড়কের পাশে নতুন চারা রোপণ

অশ্লীল ভিডিও দেখিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

সিংগাইরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার, ছুরি উদ্ধার

যমুনায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ইলিশ গেল এতিমখানায়