হোম > সারা দেশ > মানিকগঞ্জ

আরিচা-পাটুরিয়া ঘাটে বেড়েছে যানবাহনের চাপ, তবে ভোগান্তি নেই 

মানিকগঞ্জ প্রতিনিধি

গত দুই দিনের চেয়ে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের এক দিন বাকি এবং কলকারখানা ছুটি হয়ে যাওয়ায় কাটা পথে আসা যাত্রী, মোটরসাইকেল, ছোট যানবাহনসহ যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দুটি ঘাটে পর্যাপ্ত ফেরি নিয়োজিত থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে না। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে যানবাহন পারাপার অনেকটা কমে গেছে। গত দুই দিন আশানুরূপ যানবাহন পারাপার হয়নি। আজ ভোর থোকে দুটি ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। এরপর ঈদের বিষয়টি গুরুত্ব দিয়ে সবগুলো ঘাট সচল রাখাসহ দুই ঘাটে ছোট-বড় ২৬টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে, যে কারণে যাত্রীরা ঘাটে আসামাত্র নদী পার হয়ে ভোগান্তি ছাড়া বাড়ি চলে যাচ্ছে। 

গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া হয়ে ৭৯২টি যাত্রীবাহী বাস, ৫৩৫টি মালবাহী ট্রাক, ১ হাজার ৮৮৯টি ছোট যানবাহন এবং ২ হাজার ৪৫০টি মোটরসাইকেল পার করা হয়েছে। ৪৭ লাখ ৬৮ হাজার ৮১০ টাকা সরকারের রাজস্ব হয়েছে বলেও জানান উপমহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ।

জেলের জালে আটকে গেল জীবিত রাসেল ভাইপার, পদ্মাপাড়ে ফের আতঙ্ক

ঘিওরে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

সংবাদ প্রকাশের পর অভিযান: সিংগাইরে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

সাংবাদিকদের ‘আ.লীগের প্রেতাত্মা’ বলায় দৌলতপুর যুবদল নেতা আব্দুস সালামকে শোকজ

পানির বৈষম্যে নদী শুকিয়ে যাচ্ছে, তিস্তা এখন মরুভূমির মতো: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

সিংগাইরে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ কৃষক

‘সাংবাদিকেরা আওয়ামী লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক

বিয়ে করতে রাজি হচ্ছেন না প্রেমিক, অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর

মানিকগঞ্জে জিকেটির জব ফেয়ার, তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ

সিংগাইরে মারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন