হোম > সারা দেশ > মানিকগঞ্জ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমিতে পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, তাই আমাদের সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ–৩ আসনে দলের মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে বেরিয়ে আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। ষড়যন্ত্র চলছে, একটি গুপ্ত গ্রুপ কাজ করছে—তাই আমাদের সজাগ থাকতে হবে।’

আজ বুধবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, ‘আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিই। মানিকগঞ্জকে অবনতির দিকে ঠেলে দেওয়া যাবে না। একটি সিদ্ধান্ত শুধু আপনার নয়, আপনার সন্তানের ভবিষ্যৎকেও নির্ধারণ করে।

‘আগামী দিনের মানিকগঞ্জ কেমন হবে—তা নির্ভর করছে আপনাদের ভোটের ওপর। সারা দেশের মানুষ জানে—মানিকগঞ্জ ধানের শীষের এলাকা, সেই ধানের শীষ আমাদের ফিরিয়ে আনতে হবে।’

আফরোজা খানম আরও বলেন, মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসেন। এই ভালোবাসার মর্যাদা রাখতে হবে। ধানের শীষকে বিজয়ী করে আমরা মানিকগঞ্জবাসী জয়ী হতে পারি। আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। ফলে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম জাতি হিসেবে উন্নতির শিখরে পৌঁছাবে।’

মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ প্রমুখ। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান এস এম আশরাফুল ইসলাম।

মানিকগঞ্জ-১ আসন: বিএনপির গলার কাঁটা বিদ্রোহী

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি