হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিক্ষকের বাড়িতে দুর্বৃত্তদের হানা, অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে এক শিক্ষকের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্ধলাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে এক শিক্ষকের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্ধলাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে শিক্ষকের দুই মেয়েকে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের মেহেদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শ্যামল চন্দ্র মণ্ডল নয়ারবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় আজ শনিবার রাতে তিনি শিবালয় থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন শ্যামল চন্দ্র মণ্ডল। রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মূল ফটকের তালা ভেঙে চারজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। তাদের একজনের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।

প্রথমে দুর্বৃত্তরা শিক্ষকের মায়ের ঘরে থাকা একটি স্টিলের ট্রাঙ্ক থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে অন্য একটি কক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় তারা।

এরপর শিক্ষকের দুই মেয়ের কক্ষে ঢোকে দুর্বৃত্তরা। অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের মারধর করা হয়। এ সময় ওই কক্ষে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং দুটি মাটির ব্যাংক ভেঙে সেখানকার টাকাও নিয়ে যায় তারা।

শিক্ষক শ্যামল চন্দ্র মণ্ডল বলেন, বাড়ির তালা ভেঙে দেশীয় অস্ত্র নিয়ে চার দুর্বৃত্ত ঘরে ঢোকে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা ঘরের জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করে। একপর্যায়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় তাঁর দুই মেয়েকেও মারধর করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভ্যানিটি ব্যাগে ২৮ পিস ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জের সাটুরিয়া: ১৩ কোটি টাকার প্রকল্পের পানিতেও আর্সেনিক

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে ব্যাগ ছিনতাই, হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

জামায়াত-শিবিরকে প্রতিরোধের ডাক মুক্তিযোদ্ধাদের

১০ দিন পর বাড়ি ফিরলেন অপহৃত বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা

মানিকগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার

ঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা