হোম > সারা দেশ > মাদারীপুর

সৌদি আরবে ভবন থেকে পড়ে মাদারীপুরের যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মো. সোবহান খান। ছবি: সংগৃহীত

সৌদি আরবে বহুতল ভবন থেকে পড়ে মো. সোবহান খান (৪২) নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে রিয়াদের আল-জাজিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর কয়েক দিন আগে কাজ করার সময় একটি বহুতল ভবনের ওপর থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

মো. সোবহান খান মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার ভ্যানচালক সোবহান খান ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরব যান। এ জন্য তাঁকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ করতে হয়। সৌদি আরবে গিয়ে প্রথম কয়েক মাস কোনো কাজ না পাওয়ায় পরিবারের কাছে টাকা পাঠাতে পারেননি। উল্টো ঋণের চাপ আরও বেড়ে যায়। দুই মাস আগে তিনি ওই কাজে যোগ দেন।

কয়েক দিন আগে কাজ করার সময় একটি বহুতল ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সোবহান খান। তাৎক্ষণিকভাবে তাঁকে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করা হয়।

সোবহানের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম। এখন পাঁচ মেয়ে ও এক ছেলেসন্তান নিয়ে আমি কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না। তা ছাড়া ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, তা-ও জানি না।

‘চরম আর্থিক সংকটে মরদেহ দেশে আনার সামর্থ্য নেই। তাই সরকারের সহযোগিতা কামনা করছি। আমার স্বামীর লাশ দেশে আনলে সন্তানেরা তার বাবাকে শেষবারের মতো দেখতে পারবে।’

এদিকে সোবহান খানের মরদেহ দেশে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে পরিবারটি। আবেদনপত্রের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ইউএনও ওয়াদিয়া শাবাব আজকের পত্রিকাকে বলেন, মরদেহ আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে যাত্রীবাহী বাসে আগুন, নামতে গিয়ে ১ জনের মৃত্যু

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

মাদারীপুরে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত শিশুটি মারা গেছে

মাদারীপুরে সরকারি টিফিন খেয়ে ৫ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ

অবৈধভাবে ইতালিযাত্রা: লিবিয়ার বন্দিশালায় নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যু

তিন বছর পর নিখোঁজ ইদ্রিসকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী

স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আওয়ামী লীগ সমর্থকের হামলা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত ১০

জ্বালানি সংকট: শিবচরে ইরি, বোরো ও পাটের আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক