হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে সংঘর্ষ, ২০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-আগুন

মাদারীপুর প্রতিনিধি

গত সোমবার থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত দফায় দফায় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচু ও অগ্নিসংযোগ করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর সদর উপজেলায় মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় প্রায় ২০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গত সোমবার থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত দফায় দফায় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচু ও অগ্নিসংযোগ করা হয়। ছবি: আজকের পত্রিকা

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে বাহেরান্দি জামে মসজিদের সভাপতি হিসেবে স্থানীয় মুসল্লিরা মোশারফ ফকিরের নাম ঘোষণা করেন। তবে অপর পক্ষ বাচ্চু মোড়লকে সভাপতি করার দাবি জানায়। এ নিয়ে মোশারফ ফকির ও বাচ্চু মোড়লের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এ বিরোধের জেরে গত সোমবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে একাধিক ককটেল বিস্ফোরণের পর আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় স্থানীয় জুলাইযোদ্ধা তামিম মাতুব্বরের বাড়িসহ প্রায় ২০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং কয়েকটি ঘরে আগুন দেওয়া হয়।

গত সোমবার থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত দফায় দফায় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচু ও অগ্নিসংযোগ করা হয়। ছবি: আজকের পত্রিকা

এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের একাধিক দল জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে।

এদিকে ঘটনার পর থেকে মোশারফ ফকির ও বাচ্চু মোড়লের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল

রাজৈরে মোবাইল চুরি, অভিযুক্তকে ধাওয়া করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুরে পুলিশের রেকারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, হোটেল ব্যবসায়ী নিহত

মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে পাল্টা হামলায় যুবক নিহত, আহত ৩

শিবচরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মাপাড়ে ইলিশ কেনাবেচার মহোৎসব

প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ