হোম > সারা দেশ > মাদারীপুর

শপিং মল থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক ৩ নারী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে শপিং মল থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কালকিনির পৌর এলাকার থানার মোড় সংলগ্ন লন্ডন শপিং মলে এই ঘটনা ঘটে। 

আটক নারীরা হলেন—মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তাঁরা বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির বেদে সম্প্রদায়ের সদস্য। 

মাদারীপুরের কালকিনিতে একটি শপিং মলে আসা একজন নারীর ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনজন নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, লন্ডন শপিং মলে কেনাকাটা করতে আসা এক নারীর ব্যাগ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই তিন নারী। এ সময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। 

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, তিন নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুরে জব্দ করা ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

মাদারীপুরে মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

দালালের মাধ্যমে ইতালিযাত্রা, লিবিয়ায় নিখোঁজ শিবচরের লিমন

বালতির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টা: অভিযুক্তের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

বাসের টিকিট কাটা নিয়ে ২ জেলার সংঘর্ষ, আহত অন্তত ১০